সাদ্দাম হোসাইন : হ্নীলা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মানব পাচার বিষয়ে সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি এসব মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
১৪ই জানুয়ারী দুপুরে হ্নীলা ইউনিয়ন পরিষদ হলরোমে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির বৈঠক ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উইনরক ইন্টারন্যাশনালের এসিসট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহেল উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, মেম্বার ফরিদুল আলম, হোছাইন আহমদ, মোহাম্মদ আলী, বশির আহমদ, সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা বেগম, মর্জিনা বেগম, ইউপি সচিব শেখ ফরিদুল আলম, ক্বারী মাওলানা ফরিদুল আলম, সংস্থার প্রজেক্ট অফিসার অং ছাইনু মার্মা ও শারমিন আক্তার প্রমুখ।
উক্ত সভায় মানব পাচার প্রতিরোধ ও বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়, ভিকটিমদের আইনী সহায়তা, ২০১২ইং হতে ২০১৮ইং পর্যন্ত পুরো জেলার ৮টি উপজেলার ৪৭৩টি মামলার পর্যালোচনা, মানব পাচার প্রতিরোধে ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা, এসব হতে উত্তরণের সুপারিশসহ গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। কেউ লোভের ফাঁদে ফেলে যাতে আর মানব পাচারে জড়িত না হয় সেদিকে সুদৃষ্টি রাখার আহবান জানানো হয়। #
