হুমায়ূন রশিদ : হ্নীলা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দূর্যোগ মোকাবেলায় কর্মপন্থা নির্ধারণের বিভিন্ন ধরনের দিক-নির্দেশনা সনাক্ত করে তা বাস্তবায়নের সুপারিশ করা হয়। বিগত সময়ে প্রাকৃতিক দূর্যোগে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি না হওয়ায় মহান আল্লাহর নিকট অশেষ শুকরিয়া আদায় করে আগামী দিন সমুহে দূর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি দূর্যোগ বিষয়ে সবাইকে সচেষ্টা থাকার আহবান জানানো হয়।
১৫ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ হলরোমে আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা আইওএম’র সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউপি সচিব ফরিদুল আলমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন আইওএমের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার এহসান উল্লাহ,টেকনাফের কমিউনিটি মোবাইলজার নাঈম, সিপিপির হ্নীলা ইউনিয়ন টিম লিডার কায়সার উদ্দিন আহমদ, ফরিদুল আলম মেম্বার, হোছাইন আহমদ মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা বেগম, নাসরিন কবির, মর্জিনা আক্তার মদিনাসহ সিপিপির বিভিন্ন ইউনিটের টিম লিডারসহ দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী প্রাকৃতিক ও কৃত্রিম দূর্যোগ মোকাবেলায় সক্ষমতা সম্পন্ন স্বেচ্ছাসেবক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে এবং সর্বস্তরের জনসাধারণকে সর্তক থাকার আহবান জানিয়ে উপরোক্ত কথা বলেন। ##
