হ্নীলায় ৭০ হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে সীমান্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ২ কোটি ১০ লক্ষ টাকা মূল্যমানের ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
জানা যায়, গত গত ২২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপিতে কর্মরত সুবেদার মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জালিয়া পাড়া সীমান্তে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমার হতে ১টি হস্তচালিত নৌকাযোগে ৪জন লোককে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল তাদের পিছু ধাওয়া করে। এমতাবস্থায় ইয়াবা চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে নৌকাটি দ্রæত নদীর কিনারায় রেখে অন্ধকারের সুযোগে দৌড়ে পালিয়ে যায়। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২ কোটি ১০ লক্ষ টাকা মূল্যমানের ৭০ হাজার ইয়াবা পিস ইয়াবা পাওয়া যায়। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এদিকে টেকনাফের প্রত্যন্ত এলাকায় আইন-শৃংখলা বাহিনীর মাদক বিরোধী কঠোর অভিযান জোরদার থাকায় ইয়াবা সংশ্লিষ্টরা গা ঢাকা দিয়েছিল। সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রশাসনিক শিথিলতার সুযোগে ইয়াবা কারবারীরা এলাকায় বীরদর্পে ঘুরে বেড়ানোর সুযোগে আবারো এই অপতৎপরতা বাড়ছে বলে সচেতনমহল মনে করেন। ##