হ্নীলায় স্কুল ছাত্রীসহ ৩জনকে মারধরের অভিযোগ!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুল ছাত্রীসহ ৩জনকে মারধর করেছে মাদক কারবারীরা। এই ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্র জানায়,২১অক্টোবর সকাল সাড়ে ৮টারদিকে উপজেলার হ্নীলা পূর্ব পানখালীর জাহেদ হোছনের মেয়ে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী আসমাউল হুসনা (১৪) এবং ৬ষ্ট শ্রেণীর ছাত্রী আনোয়ারা ইয়াছমিন তানি (১২) পার্শ্ববর্তী শিক্ষকের নিকট প্রাইভেট পড়তে যাওয়ার সময় গতিরোধ করে মারধর করে আব্দুল হাকিম প্রকাশ দোয়াশির পুত্র হোছন আহমদ, তার ভাই সোলতান আহমদ, আব্দুর রহিম, আব্দুর রহিমের পুত্র খাইরুল আমিন ও রুহুল আমিন। তা জানতে পেরে মা নুরুজজাহান বাঁধা দেওয়ায় মাকেও ব্যাপক মারধর করে আহত করে। এই ঘটনার পর আহত স্কুল ছাত্রীরা বিষয়টি স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ রফিককে অবহিত করার পর টেকনাফ সদর হাসপাতালে চিকিৎসা নেয়। এরপর টেকনাফ মডেল থানায় উপরোক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত ছাত্রীদের মা নুরুজজাহান বলেন,আহত ছাত্রীদের মা নুরুজজাহান বলেন,হামলাকারীদের কথা মত না চলার সুত্রধরে সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মেয়েদের উপর সংঘবদ্ধ হামলা করে।
এই ব্যাপারে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মুহাম্মদ রফিক বলেন,বিষয়টি আমি জানতে পেরেছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করেছি।
এই ব্যাপারে অভিযুক্ত হোছাইন আহমদ জানান, এই ঘটনায় আমি কোনভাবে জড়িত না। তবে সকালে ছোট ছেলেদের বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের ৩জন অপর পক্ষের ২জনসহ উভয় পক্ষের মোট ৫জন আহত হয়েছে। এই ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ##