হ্নীলায় সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলা ঊলুচামরী এলাকায় একটি পক্ষের সংঘবদ্ধ ও পরিকল্পিত স্বশস্ত্র হামলায় এক ব্যক্তি রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, গত ৬ এপ্রিল রাত সাড়ে ৮টারদিকে হ্নীলা ইউপির ঊলুচামরী কোনার পাড়ার জনৈক নুর মোহাম্মদের মুদির দোকানে আলাপকালে স্থানীয় মৃত আবুল হোছনের ছেলে নুরুল আমিন (৩৫) এর নেতৃত্বে একদল মানুষ দেশীয় লম্বা বন্দুক ও লাঠি-সোটা নিয়ে এসে কোন কথা ছাড়াই মৃত ছৈয়দুর রহমানের পুত্র হাবিবুর রহমান (৪০) কে তোর ভাই কোথায় জিজ্ঞেস করে। তোর ভাইকে মেরে ফেলব বলার সাথে সাথে বন্দুকের বাট দিয়ে মেরে রক্তাক্ত করে চলে যায় বলে আহত ব্যক্তি স্বীকার করেন। শোরগোল শুনে ঘটনাস্থলে উপস্থিত লোকজন বিষয়টি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে অবহিত করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এখনো সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর মামলা-মোকর্দ্দমার আশ্রয় নিলে বসত-বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে বলে জানান আহতের স্বজনেরা।

এই ব্যাপারে অভিযুক্ত নুরুল আমিন (০১৮৭০-১৫১৭৭৪) এর মুঠোফোনে যোগাযোগ করে প্রকৃত ঘটনার বিষয়ে জানতে চাইলেও ফোন বন্ধ থাকায় পাওয়া যায়নি।

এই ব্যাপারে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, আমি ব্যক্তিগত কাজে এলাকার বাইরে রয়েছি। তবে গত রাতে এক ব্যক্তির উপর হামলার বিষয়টি আমি বিভিন্ন মারফতে শুনেছি। ###