হ্নীলায় শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে মিলাদ মাহফিল ও শোক সভায় বক্তারা : যাদের ভেতরে পাকিস্তানের ভূত ঢুকে আছে ; তারাই জয় বাংলা শ্লোগানের বিরোধীতা করতে পারে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম / সাদ্দাম হোসাইন / ফরিদুল আলম : টেকনাফে মহান স্বাধীনতাযুদ্ধ চলাকালীন শাহাদাৎ বরণকারী এবং প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, ১৯৭১ সালে ২৬ মার্চ এ যখন সারাদেশে প্রতিরোধ চলছিল ; একমাত্র কক্সবাজার জেলায় পাকিস্তানী হানাদারেরা বাঙ্গালীদের আক্রমণের মুখোমুখী হয়েছিল। যারা শুধুমাত্র অস্ত্র ধরেছেন তারা নন, যারা অর্থ, শ্রম, আশ্রয় দিয়েছে তারা সবাই মুক্তিযোদ্ধা। এখনো যাদের ভেতরে পাকিস্তানের ভূত ঢুকে আছে কেবল তারাই জয় বাংলা শ্লোগানের বিরোধীতা করতে পারেন। রাজনৈতিক স্বার্থ হাসিলে কায়েমী স্বার্থান্বেষী মহল ১৯৭১ সালে ইসলাম ও মুক্তিযুদ্ধকে মুখোমুখী করা হয়েছিল। Teknaf Pic A 2 05 10 18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
জানা যায়, ৫ অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টেকনাফ উপজেলা শাখা কমান্ডের উদ্যোগে এবং যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব বাঙ্গালীর তত্তাবধানে উপজেলার হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে ১৯৭১ সালে পাক বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদাত বরণকারী হ্নীলা পানখালীর শহীদ ক্যাপ্টেন মকবুল আহমদ, ফুলের ডেইলের শহীদ হাবিলদার এজাহার মিয়া, ফুলের ডেইলের শহীদ শামসুল আলম, টেকনাফ হাতিয়ার ঘোনার শহীদ লাল মোহাম্মদ, ফুলের ডেইলের শহীদ মোঃ আলী, হোয়াইক্যংয়ের শহীদ আমির হামজা এবং প্রয়াত হ্নীলা বাজার পাড়ার মাষ্টার জুলফিকার, সিকদার পাড়ার সিরাজুল মোস্তফা, বাজার পাড়ার আইয়ুব আলী, ফিরোজ আহমদ, বাহারছড়া শাপলাপুরের আব্দুস সালাম, টেকনাফ জালিয়া পাড়ার সুবেদার মেজর (অবঃ) মনির আহমদ, হোয়াইক্যংয়ের মোহাম্মদুল হক, টেকনাফ নতুন পল্লান পাড়ার সুবেদার (অবঃ) বাদশা মিয়া, হোয়াইক্যংয়ের আবু তাহের চৌধুরী, নয়াপাড়ার ক্যাপ্টেন (অঃ) সোলতান আহমদ (অবঃ), হ্নীলা পানখালীর হাসান মাহমুদ দেলোয়ার, হ্নীলা সিকদার পাড়ার সিরাজুল হক সিকদার, নুরুল আমিন সিকদার ও ফুলের ডেইলের সিরাজুল কবিরের ঈসালে সওয়াব উপলক্ষ্যে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ মাহফিল শেষে এক শোক সভা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব বাঙ্গালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহমুদ হোসেন সোহেলের যৌথ পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা নুরুল আবছার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য আলহাজ¦ শফিক মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার পরিমল বড়ুয়া, টেকনাফ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ।
সভায় জেলা প্রশাসক কামাল হোসেনের বাণী পাঠ করে শোনানোর পর বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এইচএম ইউনুছ বাঙ্গালী, শহীদ পরিবারের সদস্য কায়সার উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এডভোকেট মঈনুল ইসলাম ও সেলিম সিকদার।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড দপ্তর সম্পাদক সুনীল বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মিনারেল, টেকনাফ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আবু সালমানসহ বিপূল সংখ্যক মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাদে জুমা শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের সম্মানে মেজবানের আয়োজন করা হয়।