বিশেষ প্রতিবেদক : হ্নীলায় র্যাব সদস্যরা ক্রেতা সেজে অভিযান চালিয়ে ইয়াবাসহ লেদা আব্দুর রহমান সিন্ডিকেট প্রধান আব্দুর রহমানকে ইয়াবাসহ আটক করেছে।
জানা যায়, ২০ এপ্রিল বিকাল সোয়া ৩টারদিকে মাদক নির্মূলে নবগঠিত র্যাব ১৫, কক্সবাজার ক্যাম্পের একটি দল ইয়াবা লেন-দেনের খবর পেয়ে ক্রেতা সেজে হ্নীলা পশ্চিম লেদা আবুল হোছনের বাড়িতে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে আবুল হোছনের পুত্র আব্দুর রহমান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করে। জিজ্ঞাসাবাদে সে বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে মাদক চোরাচালানে সংশ্লিষ্ট থাকার বিষয়টি স্বীকার করে তার নিকট ইয়াবা মওজুদের সত্যতা স্বীকার করেন। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত এলাকায় আবুল হোছনের পুত্র আব্দুর রহমান, আব্দুল কাদের প্রকাশ বেলা কাদেরর পুত্র নুর সালাম, মকতুল হোছনের মেয়ে নুর নাহার বিশেষ সিন্ডিকেট গড়ে তোলে এই মাদক চোরাচালান চালিয়ে আসছিল বলে জানা গেছে। এছাড়াও আরো একাধিক সিন্ডিকেট এখনো পর্যন্ত মাদক চোরাচালানে লিপ্ত রয়েছে।
