ফরিদুল আলম : টেকনাফের হ্নীলা চৌধুরীপাড়ায় সোনালী ব্যাংকের এজিএম ও বাংলাদেশ রাখাইন বুড্ডিষ্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় সেক্রেটারী বিশিষ্ট ব্যাংকার বাবু মং হ্লা চিং ও তাঁর পুত্র মেজর থিন হ্লা উ পরিবারের পক্ষ থেকে অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ এপ্রিল রোববার বিকেল ৩টায় চৌধুরীপাড়াস্থ মং হ্লা চিংয়ের নিজস্ব বাস ভবনে ১৫০টি দুস্থ এবং অসহায় পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাবু মং হ্লা চিংয়ের গর্বিত মা খিং চৌ উ,বোন মাছেনু,ভাই মং থোয়াই চিং। এসময় উপস্থিত ছিলেন চৌধুরীপাড়া সমাজ কমিটির সভাপতি মং টিং অং,সাংবাদিক জসিম উদ্দিন টিপু,কেনী চৌধুরী, চিং চৌ অং প্রমুখ।
ত্রাণ সামগ্রীর প্যাকেট পেয়ে অসহায় পরিবার গুলোতে আনন্দ দেখা দেয়। তারা মং হ্লা চিং পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত লোকজন মং হ্লা চিং এর মত অসহায় পরিবারের সহযোগীতায় সমাজের বিত্তবানসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান।
