সাদ্দাম হোসাইন : হ্নীলা হাইস্কুল মাঠে আন্ত:উখিয়া-টেকনাফ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ৪র্থ আসরের ৫ম দিনের খেলায় দূরন্ত নৈপূণ্য দেখিয়ে মোস্তফা মাহমুদের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে ঘরে ফিরেছে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া মইন্যাজুম ফুটবল একাদশ।
১৬ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকাল সাড়ে ৪টায় হ্নীলা হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ৪র্থ আসরের ৫ম দিনের খেলায় পালং স্পোটিং ক্লাব এবং পশ্চিম সিকদার পাড়া মইন্যাজুম ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। দু’পক্ষই ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে খেলা এগিয়ে চলাকালীন পশ্চিম সিকদার পাড়া মইন্যাজুম ফুটবল একাদশের ১১নং জার্সিধারী খেলোয়াড় মোস্তফা মাহমুদ ৭মিনিটের মাথায় গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর দুই দলের আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা উপভোগ্য হয়ে উঠে। প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে আবারো উভয় দল দূরন্ত গতিতে আক্রমণ আর পাল্টা আক্রমণ শুরু করে। ২য়াধ্বের্র ৭মিনিটের মাথায় এগিয়ে থাকা দলের ১১নং জার্সিধারী খেলোয়াড় মোস্তফা মাহমুদ আবারো একটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। এরপরই পালং স্পোটিং ক্লাবের ৮নং জার্সিধারী খেলোয়াড় সৌরভ প্রতিপক্ষের গোলে বল পাঠিয়ে দলকে ২-১ব্যবধানে এগিয়ে নেয়। এরপর খেলায় আবারো আক্রমণ-পাল্টা আক্রমণ ছড়িয়ে পড়ে। উত্তেজনাপূর্ণ খেলায় উপস্থিত দর্শকেরা আনন্দিত হয়ে উঠে। এমতাবস্থায় পশ্চিম সিকদারপাড়া মইন্যাজুম ফুটবল একাদশের ৯নং জার্সিধারী খেলোয়াড় মারফ প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে অবৈধভাবে বাঁধা প্রদান করায় রেফারী হলুদ কার্ড প্রদর্শন করেন। কিন্তু খেলায় শেষ পর্যন্ত কোন দলই আর গোলের দেখা পায়নি। খেলার পুরো সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে অত্র টূর্ণামেন্টের ৫মদিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন। ফলে পশ্চিম সিকদার পাড়া মইন্যাজুম ফুটবল একাদশ ২-১ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ত্যাগ করে।
খেলায় প্রধান রেফারী ছিলেন ফরহাদুজ্জামান,সহকারী রেফারী ছিলেন রুস্তম আলী সৈকত, জয়নাল এবং ৪র্থ রেফারীর দায়িত্ব পালন করেন জিয়াবুল।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন বিজয়ী দলের জোড়া গোলদাতা মোস্তফা মাহমুদ। তাকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
আগামীকাল ৬ষ্ট দিনের খেলায় টেকনাফ ক্রীড়াঙ্গন এবং খারাংখালী সবুজ সাথী ক্রীড়া সংসদ মুখোমুখী হবে। ###
