হ্নীলায় নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ; তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করতে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : দেশে প্রথম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সাংসদ মরহুম আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র রাশেদ মোহাম্মদ আলীকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত নির্বাচনী জনসভায় কক্সবাজার জেলা এবং টেকনাফ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার তৃণমূল পর্যায়ে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে অভূতপূর্ব উন্নয়ন সাধন করে যাচ্ছে। এই উন্নয়নকে আরো বেগবান এবং ত্বরান্বিত করতে তৃণমূল পর্যায়ে সরকারের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই। তাই গ্রামীণ জনপদের অবকাটামোগত উন্নয়ন এবং দরিদ্র-অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে সঠিক নেতৃত্বের প্রয়োজন। অত্র ইউনিয়নের সাবেক সাংসদ মরহুম অধ্যাপক মোহাম্মদ আলীর পরিবারকে সম্মান দেখিয়ে রাশেদ মাহমুদ আলীকে নৌকার মাঝি বাছাই করে সরকার আপনাদের সেবার জন্য মনোনয়ন দিয়েছেন। তাই আগামী ২০ সেপ্টেম্বরের ১মধাপের ইউপি নির্বাচনে আপনারা বিপূল ভোটে রাশেদ মাহমুদ আলীকে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহবান জানান।
241783873 4371439439599166 7131646767901757579 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় হ্নীলা বাসষ্টেশনের দক্ষিণে ছৈয়দ উল্লাহ মার্কেট চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন শাখা আয়োজিত নির্বাচনী জনসভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ আব্দুর রহমান বদি। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম প্রধান রাজা শাহ আলম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ শফিক মিয়া, মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ও উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিমের সদস্য সচিব নাজনীন সরওয়ার কাবেরী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ,এম ইউনুছ বাঙ্গালী, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহেদ হোসাইন চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুল বশর, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা আওয়ামী লীগের সদস্য রশিদ আহমদ, মিজানুর রহমান মিজান, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
242059320 436979641388507 701576191787121768 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকনের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, সদস্য আবুল জোছন মেম্বার, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, মরহুম অধ্যাপক মোহাম্মদ আলী পরিবারের পক্ষ থেকে তারেক মাহমুদ রনী, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানী, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল আলম জুয়েল, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মোস্তাক আহমদ সাকি,হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াজ করিম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় সর্বস্তরের জনসাধারণকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে ইউনিয়ন, উপজেলা ও জেলা নেতৃবৃন্দ উপরোক্ত কথা সমুহ বলেন।। ###