হ্নীলায় দুই দোকানে জরিমানা আদায়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলা বাসষ্টেশনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই দোকানদারকে জরিমানা করেছেন।
জানা যায়, ১০ সেপ্টেম্বর রাত ৮ টায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল হাসান হ্নীলা বাসষ্টেশনের দারুস সুন্নাহ রোডের আব্দু শুক্কুর ও মাহফুজুর রহমানের দোকানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ইং অনুসারে যথাক্রমে ৩ হাজার এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।