মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলা মৌলভী বাজার পয়েন্টে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২০হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।
সুত্র জানায়,গত৩০সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে হ্নীলা মৌলভী বাজারের দক্ষিণে এসিআই লবণের গোডাউনের পাশে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন দুস্কৃতকারী ১টি ব্যাগ নিয়ে দক্ষিণ দিকে আসতে দেখে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করে। তখন দুস্কৃতকারীরা ব্যাগটি ফেলে হোয়াব্রাং গ্রামের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থল তল্লাশী করে তল্লাশী করে ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৬০লক্ষ টাকা মূল্যমানের ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, জব্দকৃত এসব ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###
