বার্তা পরিবেশক : হ্নীলায় জমি বিরোধের দীর্ঘদিনের শত্রæতার জেরধরে মাদকের টাকায় আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া চক্রের ভাড়াটে লোকজন এক ব্যক্তিকে অপহরণ করে মারধর করেছে। এই ব্যাপারে কোন প্রকারে মুখ খুললে আগামীতে পা কেটের নেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মৃত নজির আহমদের পুত্র সরওয়ার কামাল জানান,গত ২৯নভেম্বর দুপুর আড়াই টারদিকে উপজেলার হ্নীলা আলী আকবর পাড়াস্থ মোরা কাছার মৃত আব্দুল মাবুদ মাষ্টারের পুত্র মোক্তার আহমদ, মোক্তার আহমদের পুত্র মোহাম্মদ আমিন, রুহুল আমিন, মৃত কবির উকিলের পুত্র সিরাজ, শাহেদ, মাষ্টার শফিকের পুত্র নাসিরসহ একটি চক্র মিলে তাকে বাড়ি হতে বাজারে যাওয়ার পথে প্রধান সড়কে গতিরোধ করে মারধর চালায় এবং আগামীতে এই ব্যাপারে মুখ খুললে পা কেটে নেওয়ার হুমকি দেয়। পরে উপস্থিত লোকজনের সহায়তায় অপহৃত সরওয়ারকে উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্র জানায়,এই দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলে আসছে। এই ব্যাপারে বিভিন্ন জনের নিকট বিচার-সালিশও চলছে। হয়তো এসব বিষয়ের জেরধরে সরওয়ারকে অপহরণ করে মারধরের ঘটনা ঘটেছে।
স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা বেগম এই বিষয়ে জানান,এই ঘটনা সঠিক এবং স্থানীয় মেম্বার-চেয়ারম্যানদের অমান্য করে আইন হাতে তুলে নেওয়ার শামিল। ###
