হ্নীলায় এক ইউপি মেম্বার হয়রানির সম্মুখীন!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক :: হ্নীলায় এক মেম্বারের নামের সাথে অপর এক ইউপি মেম্বারের নামের মিল থাকায় বিভিন্নভাবে হয়রানির সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ তুলেছেন।
তথ্যানুসন্ধানে জানা যয়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড হতে মেম্বার নির্বাচিত হন নাটমোরা পাড়ার মরহুম হাজী রহিম উদ্দিনের পুত্র জামাল উদ্দিন এবং ৭নং ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হন আলীখালীর মৃত হায়দার আলীর পুত্র জামাল হোছন। ৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে পলাতক থাকায় শুধুমাত্র নামের মিল থাকার কারণে ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার জামাল উদ্দিন এখন নানাভাবে হয়রানির সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ উত্থাপন করেছেন। তিনি আরো দাবী করেন, আমি রাষ্ট্রবিরোধী কোন কাজে জড়িত নই বিধায় নিয়মিত পরিষদে হাজির থেকে এলাকায় অবস্থান করে বিচার-সালিশ সম্পাদন করে আসছি। পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তদারক করছি।
এতেই নির্বাচনে পরাজিত শক্তি, রাজনৈতিক প্রতিপক্ষ এবং পেশায় প্রতিদ্বন্দি গ্রæপের লোকজন পরিকল্পিতভাবে বিভিন্ন সংস্থা প্রণীত তালিকায় ৫নং ওয়ার্ডের জামাল উদ্দিন মেম্বারের নামটি জড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত করছে। প্রকৃতপক্ষে ৭নং ওয়ার্ড ইউপি মেম্বার জামাল হোছন ইয়াবা গডফাদার, সন্ত্রাসী গ্রæপের আশ্রয়দাতা। যার কারণে প্রশাসন হন্য হয়ে এই জামাল হোছন মেম্বারকে খুঁজছেই। তাই সেই প্রাণ রক্ষার্থে পাহাড়ে পালিয়ে বেড়াচ্ছে। এরই সুযোগে ষড়যন্ত্রকারী মহল ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিনকে নিয়ে নানা অপতৎপরতা শুরু করেছে।
উক্ত বিষয়ে হ্নীলা ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন (০১৮৪০-০২৮০১৫) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানান, এলাকার মাদক চোরাকারবারী, আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে জানতে আইন প্রয়োগকারী এবং উন্নয়ন সংস্থাকে তারই নির্বাচনী এলাকার তথ্য জানার জন্য যোগাযোগের আহবান জানিয়েছেন।