হ্নীলায় ইয়াবাসহ যুবক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। জানা যায়,৭ মার্চ বিকাল সোয়া ৩টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সদর বিওপির হাবিলদার মোঃ আশরাফুল আলম ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরাস্থ ব্রিটিশ পাড়ায় বিশেষ টহল দল নিয়ে অবস্থান নিয়ে একাশি বাগানে অভিযান চালালে হঠাৎ এক যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহল দল ধাওয়া করে একটি শপিং ব্যাগসহ স্থানীয় হাজী রশিদ আহমদের পুত্র মোঃ ফায়সাল (২৫) কে আটক করে। ব্যাগ তল্লাশী চালিয়ে একটি ইয়াবার পুটলা উদ্ধার করা হয়। যা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩০ লক্ষ টাকার ১০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। আটক যুবককে নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।