মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলায় আলহাজ্ব আবুল হোসাইন স্মৃতি ফাউন্ডেশনের ১৭তম বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি খৎনা অনুষ্ঠান ও তাফসীরুল কোনআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রæয়ারী সকাল ১০টায় হ্নীলা আলহাজ্ব আবুল হোসাইন স্মৃতি ফাউন্ডেশনের ১৭তম বার্ষিকী উপলক্ষ্যে খতমে কোরআনের শুভ উদ্বোধন করেন ক্বারী হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার খতিব মৌলানা মোক্তার আহমদ। এসময় মুফতি আব্দুল মান্নান, মৌলানা মিজবাহ উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১১টায় হ্নীলা বাসষ্টেশনের ভাই ভাই ইসলাম প্লাজায় স্থানীয় অসহায়-গরীব শিশুদের ফ্রি খৎনা ক্যাম্প পরবর্তী উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপির ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী আহমদ। বিশেষ অতিথি হারুন অর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নুরুল আলম, সভাপতি হাফেজ মৌঃ আহমদ,সচিব মৌঃ মুহাম্মদ ত্বোহা,অর্থ সম্পাদক নুর হোসাইন,সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার,প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন, সদস্য নুরুল হুদা, শফিকুল আলম, খোরশেদ, জালাল,আফসার উদ্দিন, কায়সার উদ্দিন প্রমুখ। শেষে খৎনা সেবা গ্রহীতা শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বাদে জোহর হতে বার্ষিক তাফসীরুল কোনআন মাহফিল ফাউন্ডেশনের কার্যালয়স্থ মাঠে হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আফসার উদ্দিন কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে হিসেবে বয়ান করবেন ঢাকা গাজীপুরের মাওলানা মুফতি আব্দুল্লাহ সালেহী। অন্যান্যদের মধ্যে পটিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আল্লামা কাজী আক্তার হোসাইন, হ্নীলা জামেয়া দারুস সুন্নাহের শিক্ষা পরিচালক আল্লামা মিজবাহ উদ্দিনসহ খ্যাতনামা আলেম-ওলামাকেরামগণ। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে সর্বস্তরের মুসলিম ভাই-বোনদের সাদরে আমন্ত্রণ জানিয়েছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ। ###
