টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মাদক বহনকারী দুইজনকে আটক হলেও এখনো মাদক কারবারে সক্রিয় থাকা ইয়াবা কারবারী দেলোয়ার ধরা-ছোয়ার বাইরে থাকায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সুত্র জানায়, গত ৫মার্চ র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল উপজেলার হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৬হাজার ৯শ ৪০পিস ইয়াবাসহ হ্নীলা ছোট লেচুয়াপ্রাংয়ের আব্দুস সালাম ওরফের বঙ্গর ছেলে মোঃ আলম ও মোঃ ইসলামের ছেলে মোঃ ওসমান ওরফে শাহরুখ খানকে আটক করে। এসময় আরো এক মাদক বহনকারী পালিয়ে যায় বলে জানা গেছে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক বহনকারী দ্বয়কে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ সহকারী (মিডিয়া) পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
এদিকে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে , পশ্চিম সিকদার পাড়ার ইয়াবা কারবারে সম্পৃক্ত পরিবার হিসেবে স্বীকৃত কালু হাজীর পুত্র ইয়াবা কারবারী দেলোয়ার হতে এই ইয়াবার চালান ক্রয় করে ঊনছিপ্রাং এলাকায় সরবরাহ করতে যাওয়ার পথেই র্যাবের হাতে আটক হয়।
স্থানীয় মহলের প্রশ্ন, এই মাদক কারবারের জন্য এতই লংকা কান্ডের মধ্যে ইয়াবা কারবারী দেলোয়ার কাদের সাথে আতাঁত করে এবং কোন দুঃসাহসে এখনো প্রকাশ্যে ইয়াবা বিক্রি করে আসছে বলে প্রশ্ন তুলেন। অবিলম্বে এসব মাদক কারবারীদের আইনের আওতায় আনার দাবী উঠেছে।
