ফরিদুল আলম : হ্নীলার ইয়াবা পাচারকারী দুই খালাত ভাই ইয়াবাসহ র্যাবের জালে আটকা পড়েছে। আটককৃতদের থানায় সোর্পদ করা হয়েছে।
সুত্র জানায়, গত ১২জুন বিকাল পৌনে ৪টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য কয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া মোনাফ মেম্বারের রাইচ মিলের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা রঙ্গিখালী জকির আহমদের পুত্র মোঃ আল মামুন ওরফে ফাহিম (১৯) এবং পূর্ব ফুলের ডেইলের মোঃ সালেহর পুত্র মোঃ পারভেজ ওরফে মোশারফ (১৯) কে ১টি পলিথিন ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে পলিথিন ব্যাগ তল্লাশী করে ৭হাজার ৭শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
