বার্তা পরিবেশক : ১২আগষ্ট দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকা, আলোচিত কক্সবাজার অনলাইনে “ হ্নীলার দাপুটে চৌকিদার নুর হোছনের এত সম্পদের উৎস কি?” শীর্ষক সংবাদসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূঁয়া ফেইসবুক একাউন্ট হতে বিভিন্ন অপপ্রচার আমার দৃষ্টিগোচর হয়েছে। যা মাদক কারবারী, তাদের সহযোগী এবং আশ্রয়-প্রশ্রয়দাতাদের ইন্ধনে পরিকল্পিত অপপ্রচার।
প্রকৃত ঘটনা হচ্ছে, বাংলাদেশ সরকার মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অভিযান জোরদার করে। সেই নীতির সাথে ঐক্যমত পোষণ করে টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে সর্বাতœক সহায়তা করে আসছি। দেশ ও জাতির স্বার্থে এই মহতি কাজে সম্পৃক্ত থাকায় মাদক কারবার, ডাকাতি, অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্র মিলে তাদের অপরাধ জগত সক্রিয় রাখার জন্য এই অপপ্রচারের আশ্রয় নিয়েছে।
আমি চৌকিদারী পেশায় আসার পূর্বেই ১৯৯৮ সাল হতেই অদ্যবধি হ্নীলা বাসষ্টেশনে পান-সুপারীর ব্যবসা চালিয়ে আসছি। আমি নিরীহ ও সাধারণ কোন মানুষকে হুমকি-ধমকি দিয়ে টাকা আদায় করার বিষয়টি প্রমাণ করতে পারলে আমি নিজের হাতেই শাস্থি মাথায় পেতে নেব।
আবার আমার পারিবারিক বিষয়ে যেসব আজগুবি তথ্য উত্থাপন করেছে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখতে পারেন। আমাকে হেয়পন্ন করার কুমানসে প্রকাশিত এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
নুর হোছাইন (হ্নীলা ৫নং ওয়ার্ড চৌকিদার)
পিতা :- নজির আহমদ
সাং- নাটমোরা পাড়া , হ্নীলা, টেকনাফ। ###
