হ্নীলার রত্নাগর্ভা মা ও মহিয়সী নারী শহর বানুর ইন্তেকাল : বাদে এশা জানাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : হ্নীলার বিশিষ্ট মহিয়সী নারী ও রত্নাগর্ভা মা শহর বানু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বাদে এশা ২য় জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

জানা যায়,২৪জুলাই সকাল পৌনে ৯টারদিকে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরহুম আওয়ামী লীগ নেতা মাষ্টার আমির আলীর সহধর্মিনী, সাবেক স্বরাষ্ট্র সচিব মরহুম এইচএম দেলোয়ার, মরহুম হ্নীলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচকে আনোয়ার, দেশের বিশিষ্ট মৎস্য রপ্তানী কারক সরওয়ার, চট্টগ্রামের বিশিষ্ট এক্সপোর্ট এন্ড ইনপোর্টার সিরাজুল মনোয়ারসহ ৬ বোনের গর্বিত মা এবং হ্নীলা পুরান বাজারে মরহুম ছমি উদ্দিন সওদাগরের ২য় মেয়ে শহর বানু (৯৮) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি অসংখ্য নাত-নাতনী, আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দুপুর ১২টায় চট্টগ্রামে মরহুমের প্রথম জানাজা শেষে মৃতদেহ নিয়ে গ্রামের বাড়িতে রওয়ানা হয়েছে। বাদে এশা হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে ২য় জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র জানিয়েছে।

এই গর্বিত ও মহিয়সী নারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী,জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী, হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোছন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, হ্নীলা হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোরশেদ, হ্নীলা ইউপি উপনির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থী জালাল উদ্দিন চৌধুরী, রাশেদ মাহমুদ আলী, হ্নীলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদ, সদস্য মুফিজুল আলম, হ্নীলা ৪নং ওয়ার্ড ইউপি মেম্বার হোছাইন আহমদ, হ্নীলা ষ্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দেলোয়ার, সাধারণ সম্পাদক আব্বাস আলী, হ্নীলা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোঃ রফিক, সাধারণ সম্পাদক মোঃ তারেকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।