সাদ্দাম হোসাইন : টেকনাফের হ্নীলায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
সুত্র জানায়, গত ১৪ ডিসেম্বর (সোমবার) রাত সাড়ে ১০টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে রঙ্গিখালী আনোয়ার প্রজেক্ট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক ব্যক্তি নাফনদীর বেড়িবাঁধ অতিক্রম করে প্রধান সড়কে উঠার সময় বিজিবি জওয়ানেরা দাড়ানোর জন্য সংকেত দিলে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পুটলা ফেলে কুয়াশার সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়। তখন ঘটনাস্থল তল্লাশী করে পুটলাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯০ লক্ষ টাকা মূল্যমানের ৩০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###
