সাদ্দাম হোসাইন : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরের দেশের উন্নয়ন ও অগ্রগতির সাফল্য তুলে ধরতে হ্নীলা বাজারে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। নতুন ভাবে প্রচার- প্রচারণার এই পথে সাধারন ভোটারদের সাথে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করা হয়।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে হ্নীলা বাজারে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফজলুল কবিরের নির্দেশ মোতাবেক হ্নীলা ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণের মাধ্যমে ওই প্রচারণা চালানো হয়।
টেকনাফ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের অংশগ্রহনে ওই নতুন ধারার প্রচার প্রচারণায় হ্নীলাবাসি স্বত:স্ফুর্তভাবে স্বাগত জানিয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতিকে মানুষে মাঝে তুলে ধরতে অসংখ্য নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান হ্নীলা বাজারের সকল ব্যবসায়ীদের দোকানে দোকানে ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। ওই লিফলেটে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় পদ্মা সেতু নির্মান, ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর প্রদান, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীন অবকাঠামো উন্নয়নসহ একাধিক উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। লিফলেট বিতরণে শুভেচ্ছা বিনিময়কালে যুবলীগ কর্মীরা আ’লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে জয়ী করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে একসাথে কাজ করার আহবান জানান ।####
