গত ২১এপ্রিল দৈনিক আজকের দেশ-বিদেশ পত্রিকা ও বিভিন্ন অনলাইনে প্রকাশিত“হোয়াইক্যং নয়াবাজারে বসত-বাড়িতে গুলিবর্ষণ:এক মহিলা আহত”শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা মামলা-মোকর্দ্দমার জেরধরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য পরিকল্পিত ষড়যন্ত্র,উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন। এখানে সকলের অবগতির জন্য বলে রাখা দরকার যে,উক্ত এলাকাটি মামলাবাজি ও নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গকারীদের আস্তানা হিসেবে পরিচিত। প্রকৃত ঘটনা হচ্ছে গত ৩/৪মাস আগে আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে অপহরণ করার কারণে একটি নারী নির্যাতন মামলা দায়ের করা হয়। এই মামলার জেরধরে প্রতিপক্ষের লোকজন আমাদের উপর ক্ষুদ্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের আশ্রয় নেয়। এরই ধারাবাহিকতায় দু‘পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরধরে হাজী কালা মিয়ার পুত্র জাহেদ হোসাইন ও জামাল হোসাইন গং মিলে নিজেরাই এই ধরনের ঘটনা সাজিয়ে আমি ও আমার পরিবারের লোকজনকে ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই জাতীয় কোন ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না। আমি উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী
নুরুল কবির
পিতা- সরু মিয়া
পশ্চিম সাতঘরিয়া পাড়া,হোয়াইক্যং,টেকনাফ।
