নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার হতে চোরাইপথে আনা বিয়ারসহ হোয়াইক্যং লামার পাড়ার দুই সহোদর র্যাবের জালে আটকা পড়েছে।
সুত্র জানায়,৮সেপ্টেম্বর সকাল পৌনে ৬টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের বরইতলী বাইতুল রহমান মামুর জামে মসজিদের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্ব পাড়ার নুরুল আলমের পুত্র আব্দুল গণি (১৯) এবং মোঃ সিফাত (১৫) কে ২টি বস্তাসহ আটক করে। এসময় উপস্থিত স্বাক্ষীদেও সম্মুখে তাদের হেফাজতে থাকা বস্তা ২টি তল্লাশী করে ৯৫ক্যান বিদেশী ডায়াবøু বিয়ার পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত বিয়ারসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
