সংবাদ বিজ্ঞপ্তি : হোয়াইক্যং ইউনিয়ন যুবদল দক্ষিণ শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে টেকনাফ উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানালেও আওয়ামী লীগ সরকারের প্রহসনের নির্বাচনে ভোট ডাকাতি চক্রের সদস্যদের অর্ন্তভূক্ত করায় চরম ক্ষোভ প্রকাশ করা হয়।
১৮ জানুয়ারী দুপুর ১২টায় হোয়াইক্যং ইউনিয়নস্থ খারাংখালী বাজারে হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা দক্ষিণ শাখা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাবেদ সদস্য সচিব শামসুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য লোকমান হাকিম। এতে বক্তব্য রাখেন দক্ষিণ শাখা যুবদলের সাবেক সদস্য সচিব সোলতান আহমদ, সাবেক যুগ্নআহবায়ক মোঃ বেলাল হোসেন, খলিল আহমদ, যুবদল নেতা শহীদুল ইসলাম, ইব্রাহীম ও সাবেক ছাত্রদল নেতা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
উক্ত সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে নবগঠিত টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক কমিটিতে আহবায়ক মোঃ কাইয়ুম এবং জুনাইদ আলী চৌধুরীকে সদস্য সচিব করে কর্মোদ্যমী আহবায়ক কমিটি দেওয়ায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলে এই নেতৃবৃন্দের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এই ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের প্রহসনের নির্বাচনে নৌকার জন্য ভোট চুরি করতে যাওয়া চিহ্নিত কয়েকজনকে সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করায় চরম ক্ষোভ প্রকাশ করা হয়। আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী দালালদের সনাক্ত করে দ্রæত পদক্ষেপ গ্রহণের জন্য জেলা যুবদল নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করা হয়। ###
