হুমায়ূন রশিদ : টেকনাফের পশ্চিম সাতঘরিয়া পাড়ায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারী চক্রের এক সদস্যকে আটক করেছে।
সুত্র জানায়, গত ১জুন বিকাল সোয়া ৪টারদিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং কাঁচার পাড়া ও পশ্চিম মহেশখালীয়া পাড়া সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে লম্বাবিল ঘোনার পাড়ার মৃত হামিদ হোছনের পুত্র আব্দুল আজিজ (৩২) কে আটক করে। পরে তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৯হাজার ৮শ ৬০পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। এই ঘটনায় পলাতক অপর দুইজনকে আটকের চেষ্টা চলছে। ###
