ফরিদুল আলম : টেকনাফের হোয়াইক্যংয়ে তুচ্ছ বিষয় নিয়ে পারিবারিক পূর্ব শত্রæতার জেরধরে প্রতিপক্ষের সংঘবদ্ধ হামলায় নারী-পুরুষসহ ৪জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ৮ ফেব্রæয়ারী (শনিবার) দুপুর ২টারদিকে উপজেলার হোয়াইক্যং মিনাবাজার হাসাইন্যার টেক এলাকায় ছেলেদের ঝগড়া-ঝাটির সুত্রধরে সৃষ্ট শত্রæতার জেরধরে মিনা বাজারের মোঃ হোছনের পুত্র মোঃ ইসমাইল, ইদ্রিস, হানিফ, ইউনুছসহ ১০/১২জনের স্বশস্ত্র লোকজন হামলা চালিয়ে আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী রাবেয়া (৪০), আব্দুর রহিমের স্ত্রী বেলুয়া বেগম (৩৫), আব্দুল্লাহ আল মামুনের ছেলে নুরুল আবছার (১৭) এবং জাগির হোসনের পুত্র সোলেমান (২২) রক্তাক্ত ও আহত হয়। তাদের দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় টেকনাফ উপজেলা সদর হাসপাতালে রেফার করা হয়।
আহতদের অভিভাবক মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, তুচ্ছ ঘটনার রেশধরে পূর্ব শত্রæতায় এই ধরনের ন্যাক্কারজনক হামলার সুবিচার কামনা করছি। এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ###
