হোয়াইক্যংয়ে নৌকার সমর্থনে নানা কর্মসূচি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

প্রেস বিজ্ঞপ্তি |
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে চার দিন ব্যাপী নানা কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। ২৬ ডিসেম্বর দুপুর থেকে রাত পর্যন্ত ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ গ্রামে গ্রামে গণ সংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেন।
ওয়ার্ডের সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ ও সাধারণ সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে আমতল্যা ঘোনা, তুলাতুলি ও খারাইগ্যাঘোন এলাকায় শতাধিক নেতাকর্মী নিয়ে চষে বেড়িয়েছেন। সেই সাথে পূর্ব নির্ধারিত চার দিনের কর্মসূচি সম্পন্ন করেন।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, আওয়ামীলীগ নেতা যথাক্রমে, আব্দুল মান্নান, আলী আজগর, মৌঃ আয়ূব আলী, রাশেদুল হক, মোহাম্মদ কামাল, ঈসা খান মানিক, সরওয়ার আলম, হাজ্বী রফিক, খোরশেদ আলম (চেকপোস্ট), মুজিবুল হক, মোঃ আলম. দানু মিয়া, জমির হোসেন, জুলু মিয়া, রাজেন্দ্র মল্লিক, শামসুল আলম, মোহাম্মদ হোছন, আব্দু সালাম, ফরিদ সওদাগর, গফুর সওদাগর, আবু সাত্তার, আব্দু রশিদ, মোঃ সালাম, আলী আহমদ, মন্জুর সিকদার, খলিল আহমদ, জকির আলম, আব্দুল মালেক, সোনা মিয়া, আবুল কালাম, সৈয়দ হোছন, হোছন আলী প্রমূখ।
নেতৃবৃন্দ শেখ হাসিনার উন্নয়ন তুলে মাইকিং, লিফলেট বিতরণ করেন। পাশাপাশি ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যালেটের মাধ্যমে নৌকা মার্কাকে বিজয়ী করার বিনীত অনুরুধ করেন।