ফরিদুল আলম : হোয়াইক্যংয়ে এবতেদায়ী মাদ্রাসা হতে ফেরার পথে টমটমের ধাক্কায় এক শিশু শিক্ষার্থী রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ১৮অক্টোবর (রবিবার) সকাল ১১টারদিকে উপজেলার হোয়াইক্যং উত্তর কাঞ্জর পাড়া এবতেদায়ী মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্র ও স্থানীয় নবী হোছনের পুত্র মোঃ নাঈম (৭) মাদ্রাসা হতে বাড়ি ফেরার পথে দক্ষিণ দিকগামী একটি টমটম ধাক্কা দিলে ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে পড়ে যায়। তখন উপস্থিত লোকজন রক্তাক্ত মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের নিকট চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয় লোকজন টমটমটি জব্দ করে রেখেছে। ##
