হোয়াইক্যংয়ে জমি বিরোধের জেরধরে হামলায় এক নারী রক্তাক্ত : পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : হোয়াইক্যং নয়াবাজারে জমি বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় এক নারী রক্তাক্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে।

জানা যায়, ১০ এপ্রিল সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং নয়াবাজারে পূর্ব সাতঘরিয়া পাড়ার মৃত সোলেমানের পুত্র মোঃ সৈয়দ হোসেন গংয়ের লোকজন অর্তকিতভাবে পশ্চিম সাতঘরিয়া পাড়ার সোলতান আহমদের পুত্র জাহেদ হোছাইনের বসত-বাড়িতে হামলা চালিয়ে বাথরুম, ঘরে দরজা ভাংচুর করে। জাহেদের ছোট বোন হাসিনা (৩০) বাঁধা দেওয়ায় দেয়। এসময় হামলাকারীরা হাছিনাসহ ৩/৪জনকে ধরে রাস্তায় এনে টেনে-হিছড়ে রক্তাক্ত করে। পরে খবর পেয়ে আতœীয়-স্বজন ও জনসাধারণ রক্তাক্ত হাসিনাকে উদ্ধার করে। জাহেদের স্ত্রী ছকিনা আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এএসআই ওয়াহিদ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করে। এরপর আহত লোকজনকে স্বজনেরা চিকিৎসার জন্য প্রেরণ করেন।

এই ব্যাপারে অভিযুক্ত সৈয়দ জানান,আমি টেকনাফে পেশাগত কাজে ব্যস্থ ছিলাম। তাদের সাথে জমি বিরোধ নিয়ে এই জাতীয় একটি ঘটনার খবর পেয়েছি। তবে সে নারী রক্তাক্ত হওয়া মিথ্যা দাবী করেন এবং কাল এই ব্যাপারে বৃহস্পতিবার পুলিশ ফাঁড়িতে উভয় পক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য,পশ্চিম সাতঘরিয়া পাড়ার সোলতান আহমদের পুত্র জাহেদ হোছাইন গং এবং পূর্ব সাতঘরিয়া পাড়ার মৃত সোলেমানের পুত্র মোঃ সৈয়দ হোসেন গংয়ের মধ্যে টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) নামজারী ও জমাভাগ ১৯৬৩ (৯)/ ২০১৭-১৮ইং মামলায় গত ২৬/১২/২০১৭ইং তারিখে তর্কিত আদেশমূলে সৃজিত বি,এস ৪৬৪৫ নং খতিয়ানের জমিতে বিদ্যমান থাকা নির্মাণকৃত বসত-বাড়ি ও লবণের গোলা রয়েছে। এই জমি নিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। বাড়ির মালিক জাহেদ বিদেশ যাওয়ার জন্য রওয়ানা দিয়েছে খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন জবর দখলের জন্য বসত-বাড়ি ভাংচুর ও বাড়ির মহিলাদের উপর হামলা চালিয়েছে বলে আহত পক্ষের দাবী।