টেকনাফ সীমান্তে ৫০হাজার ইয়াবা ও চোলাই মদ জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

খাঁন মাহমুদ আইউব : টেকনাফে মালিক বিহীন ৫০হাজার পিস ইয়াবা বড়ি ও ২৬ লিটার চোলাই মদ জব্দ করেছে কোস্টগার্ড।কোস্ট গার্ড সহকারী গোয়েন্দা পরিচালক লে. কর্ণেল এম হামিদ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

উক্ত কর্মকর্তা জানান,রবিবার ভোর ৫টা নাগাদ বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ বিসিজি স্টেশনের জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাফ নদী সংলগ্ন জালিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারী পানিতে একট পলেথিন ফেলে দ্রুত সটকে পড়ে।পরবর্তিতে ঘটনাস্থলে পানি থেকে ভাসমান একটি পলেথিনে মোড়ানো ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসে।

অপরদিকে উপজেলার শাপলাপুর চাকমা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত আবস্থায় ২৬ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।জব্দকৃত মাদক পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন চলছে।