ফরিদুল আলম : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা টেকনাফের হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা বোঝাই সিএনজিসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় মাদকের চালান বিক্রেতা চক্রের আরো ২জন সদস্যকে পলাতক আসামী করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,গত ১১ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল সিএনজিযোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউপির জনৈক আব্দুল হাবিবের বাড়ীর সামনে অভিযান চালিয়ে আব্দুল হাবিবের পুত্র মোঃ তারেক (২০), মৃত আক্তার কামালের পুত্র মোঃ শাহ জাহান (৩০) এবং আলী আকবরের পুত্র সৈয়দ হোসেন (৩০) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ, সিএনজি ও আশপাশ এলাকা তল্লাশী করে মোট ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আভিযানিক দল ঘটনাস্থলে পৌছানোর পূর্বে হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার আলী আহমদের পুত্র মোঃ জাহেদ হোসাইন এবং কুতুবদিয়া পাড়ার আব্দুল হাবিবের পুত্র ফরিদ আলম (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায়, জব্দকৃত ইয়াবাসমূহ ১নং পলাতক মোঃ জাহেদ হোসাইন এর নিকট হতে ক্রয় করে বেশি দামে বিক্রয় করার জন্য কক্সবাজার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
তিনি আরো জানান,ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
