হোয়াইক্যংয়ে মাছ শিকারে গিয়েই মাইন বি/স্ফো/র/ণে এক জেলের পা বি/চ্ছি/ন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

বিশেষ প্রতিবেদক : ৬এপ্রিল দুপুর ১টারদিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির আমতলী এলাকার আলী আহমদের পুত্র মোঃ ফিরোজ (৩০) তোঁতার দ্বীপে কাজ করতে গিয়েই মাইন বিস্ফোরণে পায়ের গোড়ালি ছিড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। খবর পেয়ে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করার পর রক্তাক্ত ফিরোজকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ২নং ওয়ার্ড মেম্বার সিরাজুল মোস্তফা লালু সংবাদ কর্মীদের জানান, উক্ত জেলে দ্বীপে মাছ ধরতে গিয়ে মাইন দূঘর্টনার শিকার হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ###