হেফাজত আমীর শাহ আল্লামা আহমদ শফি টেকনাফে আসছেন আজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব সংবাদদাতা::
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফি ১দিনের সফরে টেকনাফ আসছেন আজ।
২৩ ফেব্রুয়ারী শনিবার সন্ধায় তিনি সাবরাং দারুল উলুম বড় মাদ্রাসায় বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

জানা গেছে, ২৩ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টার ফ্লাইটে বিমানযোগে চট্রগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে কক্সবাজারে এসে পৌছেছেন ৷ বিকালে তিনি সড়ক পথে টেকনাফে পৌছবেন বলে জানা গেছে।

এতে সর্বস্তরের তাওহীদি জনতাকে উপস্থিত থেকে আল্লাহর অলীদের গুরুত্বপূর্ণ নসীহত শুনার উদাত্ত আহ্বান জানিয়েছেন মাদ্রাসা প্রধান পরিচালক, আমীরে হেফাজত এর সুযোগ্য খলিফা ও বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর কক্সবাজার জেলা সাধারন সম্পাদক মাওঃ নুর আহমদ।