এম.জিয়াবুল হক, চকরিয়া :
সৌদি আরবের মক্কা শরীফে পবিত্র হজ পালন করতে গিয়ে আবু তালেব (৬০) নামের এক হাজির মৃত্যু হয়েছে। হজযাত্রী আবু তালেব কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম মাইজঘোনা (মাষ্টার পাড়া) এলাকার মৃত আহমদ কবিরের বড় ছেলে। বুধবার (১৮জুলাই) সৌদি আরবের সময় ভোর ৫ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন তার ছেলে মোশারফ হোসেন।
বিষয়টি নিশ্চিত করে সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল বলেন, চলতি মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ্জ পালন সৌদি আরবের মক্কা শরীফে যান হাজি আবু তালেব।
বুধবার ভোরে সৌদি আরবের সময় ৫টার দিকে পবিত্র মক্কা শরীফে ফজরের নামাজ পরে হেঁটে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বাদে জোহর পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে সেখানে দাফন করা হয়েছে।
