সেন্টমার্টিন ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে টেলি মেডিসিন সেবা উদ্বোধন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

নুর মোহাম্মদ সেন্টমার্টিন থেকে : চিকিৎসা বঞ্চিত সেন্টমার্টিনের ১০ হাজার মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে উদ্বোধন হলো টেলি মেডিসিন সেন্টার।
327274775 5780460535394443 6325949454086836703 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারী ২০২৩ইং) সকাল ১১ টার দিকে সেন্টমার্টিন ২০ শয্য বিশিষ্ট হাসপাতালে টেলি মেডিসিন সেবার শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

এসময় তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ একটি রিমোট এরিয়া। এখানের মানুষের সেবা নিশ্চিত করতে টেলি মেডিসিন চালু হয়েছে। বাংলাদেশ একটি ডিজিটাল দেশ। বাংলাদেশ সরকার দেশের প্রতিটি স্বাস্থ্য সেবা কেন্দ্রে ডিজিটাইজ চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসছে। যার বাস্তব চিত্র সেন্টমার্টিন হাসপাতাল পর্যন্ত পৌঁছে গেছে। এটি জননেত্রী শেখ হাসিনার আরো একটি সফলতা। দেশের যেকোনো প্রান্তে বসে টেলি মেডিসিন সেবা নিতে পারবে দেশের মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার সিভিল সার্জন মোঃ মাহবুবুর রহমান। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য শামসুল ইসলাম। টেকনাফ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলী এহসান। কুতুবদিয়া ও চকরিয়া উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ। ননগভমেন্ট অর্গানাইজেশন আরটিএম, শেড, ইউনিসেফের জেলা প্রতিনিধি দলসহ সেন্টমার্টিন ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।সেন্টমার্টিন ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উদ্বোধন হলো টেলি মেডিসিন সেবা।

চিকিৎসা বঞ্চিত সেন্টমার্টিনের ১০ হাজার মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে উদ্বোধন হলো টেলি মেডিসিন সেন্টার।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী ২০২৩ইং) সকাল ১১ টার দিকে সেন্টমার্টিন ২০ শয্য বিশিষ্ট হাসপাতালে টেলি মেডিসিন সেবার শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

এসময় তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ একটি রিমোট এরিয়া। এখানের মানুষের সেবা নিশ্চিত করতে টেলি মেডিসিন চালু হয়েছে। বাংলাদেশ একটি ডিজিটাল দেশ। বাংলাদেশ সরকার দেশের প্রতিটি স্বাস্থ্য সেবা কেন্দ্রে ডিজিটাইজ চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসছে। যার বাস্তব চিত্র সেন্টমার্টিন হাসপাতাল পর্যন্ত পৌঁছে গেছে। এটি জননেত্রী শেখ হাসিনার আরো একটি সফলতা। দেশের যেকোনো প্রান্তে বসে টেলি মেডিসিন সেবা নিতে পারবে দেশের মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার সিভিল সার্জন মোঃ মাহবুবুর রহমান। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য শামসুল ইসলাম।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলী এহসান। কুতুবদিয়া ও চকরিয়া উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ। ননগভমেন্ট অর্গানাইজেশন আরটিএম, শেড, ইউনিসেফের জেলা প্রতিনিধি দলসহ সেন্টমার্টিন ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।