সেন্টমার্টিনে কোস্টগার্ড অভিযান : ৮০,০০০ পিস ইয়াবা, ১ টি বোট সহ ৬ জন ইয়াবা পাচারকারী মিয়ানমার নাগরিকআটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :

১৫ এপ্রিল ২০১৭ তারিখ কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশান সেন্টমাটিন্স কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করা হয়। আনুমানিক দুপুর ২ ঘটিকায় লেঃ এম মহিউদ্দিনের এর নেতৃত্বে ০৮ সদস্যের একটি টহল দল টেকনাফ থানার সেন্টমাটিন্স্্ হতে ০২ নটিক্যাল মাইল পূর্বে সমুদ্র অপারেশন পরিচালনা করে ৮০,০০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ০১ টি ইঞ্জিন চালিত কাঠের বোট সহ ০৬ জন মায়ানমারের ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতদের পরিচয় ১। নাম – আব্দুল মুনাফ (৫৫), পিতা- মৃত বদিউর রহমান, জেলা- আকিয়াব, মায়ানমার ২। নাম- মোঃ ইসমাইল (৫৮), পিতা- মৃত তসিরুল্লাহ, জেলা- আকিয়াব, মায়ানমার ৩। মো: হোসেন (৩৫), পিতা- মৃত আলী হোসেন, জেলা- আকিয়াব, মায়ানমার ৪। নাম – মোঃ দুদু মিয়া (৬০), পিতা- মৃত আব্দুল মজিদ, জেলা- আকিয়াব, মায়ানমার ৫। নাম – মোঃ আমির (৪৫), পিতা- মৃত বশর আলী, জেলা- আকিয়াব, মায়ানমার ৬। নাম – মোঃ নুরু হোসেন (৫০), পিতা- মৃত মোঃ শফিক, জেলা- আকিয়াব, মায়ানমার।

অপর আরেকটি অপারেশানে আনুমানিক দুপুর ১৩০০ ঘটিকায় সিজি স্টেশান টেকনাফ কর্তৃক টেকনাফ থানার কেরুনতলী নামক স্থান থেকে ২২,০০০ স্টিক অবৈধ মারবেল সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য টাকা- ৪৪,০০০/০০ ( টাকা চুয়াল্লিশ হাজার মাত্র)।

পৃথক দুটি অপারেশানে সর্বমোট ৮০,০০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ টি বোট ও ২২,০০০ স্টিক অবৈধ মারবেল সিগারেট জব্দ করা হয় যার আনুমানিক সর্বমোট মূল্য টাকা ৪,০৪,৪৪,০০০/০০ টাকা। অপারেশানে আটককৃত ০৬(ছয়) পাচারকারী সহ ৮০,০০০ পিচ ইয়াবা, ১ টি বোট ও ২২,০০০ স্টিক অবৈধ মারবেল সিগারেট যথাযত কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত স্থির চিত্র সংযুক্ত করা হলো।