নিজস্ব প্রতিবেদক : প্রবালদ্বীপ সেন্টমার্টিন সংলগ্ন পূর্বে সাগরে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ১লাখ ২হাজার ইয়াবা বোঝাই বোট নিয়ে ৫জন রোহিঙ্গাসহ ৭জনকে আটক করেছে।
সুত্র জানায়,২৫এপ্রিল (সোমবার) সকাল পৌনে ১১টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের সেন্টমার্টিন বিসিজি ষ্টেশন গোপন সংবাদের ভিত্তিতে ষ্টেশন কমান্ডার লেঃ রাইয়ান আলমের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল সেন্টমার্টিন সংলগ্ন পূর্ব সাগরে অভিযানে যায়। এসময় একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক হলে দাড়ানোর জন্য সংকেত দেওয়া হয়। বোটটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড জওয়ানেরা ধাওয়া করে আটক করে। পরে বোটটি তল্লাশী করে জালের ভেতরে অভিনব কায়দায় লুকানো ১লাখ ২হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা কালা মিয়ার পুত্র হামিদ হোসেন (৪২), আব্দুস সালামের পুত্র হোসেন জোহার (১৮), লোকমান হাকিমের পুত্র মোঃ জোবায়ের (২২), জাকারিয়ার পুত্র লাল মোহাম্মদ (২৫), আব্দুর রহমানের পুত্র মোঃ ইয়াসিন (১৯) এবং বাংলাদেশী লাল মিয়ার পুত্র বশির আহমেদ (৪৫), মোঃ আব্দুর রশিদের পুত্র মোঃ আলম (২০) কে আটক করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লাবিব উসামা আহ¥াদুল্লাহ জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকের চালার ও বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
