সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিহত-৪ ; উদ্ধার-১৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের সেন্টমার্টিনের ৩৫ নটিক্যাল মাইল অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারী ট্রলার ডুবির ঘটনায় কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযান চালিয়ে ৪জনের মৃতদেহ ও ১৩জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত ৯জন নিখোঁজ রয়েছে।
২৩ জানুয়ারি (শনিবার) ভোর ৫টারদিকে টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ৩৫নটিক্যাল মাইল অদূরে উত্তর-পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে ২৬জন মাঝিমাল্লাসহ মাছ শিকারী একটি ট্রলার মাছ ধরার সময় অসাবধানতাবশত ডুবে যায়। এই দূঘর্টনার খবর পেয়ে সেন্টমার্টিন কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টিম উদ্ধার অভিযান চালিয়ে ৪জনের মৃতদেহ, ১৩জনকে মুমূর্ষাবস্থায় উদ্ধার করে এবং এখনো ৯জন মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত মুমূর্ষদের জরুরী ভিত্তিতে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নৌবাহিনীর শ্যামল বাংলা জাহাজটি নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে বলে সেন্টমার্টিন কোস্টগার্ডের ষ্টেশন কমান্ডার লেফট্যান্ট আরিফুজ্জামান রনী জানান।
বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ-পূর্বজোনের মিডিয়া উইংয়ের প্রধান লেঃ রউফ উক্ত সংবাদের সত্যতা নিশ্চিত করে আরো বলেন আমরা এখনো ট্রলারটি কোথাকার, কি কারণে দূঘর্টনার কবলে পড়ে উদ্ধারকৃতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ###