সীবীচে মনোরম প্রাকৃতিক পরিবেশে টেকনাফ পৌরসভার বনভোজন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নুরুল হোসাইন, টেকনাফ :
টেকনাফ পৌরসভার বনভোজন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে টেকনাফ মনোরম প্রাকৃতিক পরিবেশে । মঙ্গলবার আয়োজিত ওই বনভোজনে টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, প্যানেল মেয়র আব্দুল্লাহ আল মনির, প্যানেল মেয়র কোহিনূর আক্তার, কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই বনভোজনে মনোরম প্রাকৃতিক পরিবেশ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বনভোজনের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2
এ ছাড়াও বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রথম পুরুস্কার একটি মোবাইল পেলেন টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ একরাম। পৌর্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণ করেন প্যানেল মেয়র ও সাংবাদিক আব্দুল্লাহ আল মনির।

মেয়র হাজী মোহাম্মদ ইসলাম বক্তব্যে বলেন- পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সারা বছরই নাগরিক সেবামূলক কাজে জড়িত থাকেন। বছরে একটি দিন পৌর পরিষদের সদস্যবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সৌহার্দ বৃদ্ধি ও চিত্ত বিনোদনের জন্য এ বনভোজন ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ভবিষ্যত দিনগুলোতে পৌরবাসীর উন্নয়ন ও নাগরিক সেবা গতিশীল করতে পৌর পরিষদের সদস্যবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
1
বনভোজনের উপস্থিত ছিলেন- পৌরসভার ইঞ্জিনিয়ার, সচিব ও পৌর কাউন্সিলর নাজমা আক্তার, হারেছ, হোছন আহম্মদ, সাংবাদিক বৃন্দ, সাবেক প্যানেল মেয়র রুবিনা আক্তার সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।