সালাহউদ্দিন সিআইপির ছেলে প্রকৌশলী আবরার আহমেদের সাফল্যে উচ্ছাসিত প্রশংসায় প্রধানমন্ত্রী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহামেদ সিআইপির ছেলে কক্সবাবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড ট্রাষ্টির সদস্য, চকরিয়া উপজেলার অবিভক্ত হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম ফজলুল করিম সিকদার ও বৃহত্তর চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি মরহুম আজীম শরীফের দৌহিত্র আবরার আহামেদের ফলাফলের উচ্ছসিত প্রশংসা করেছেন আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২০ মে সন্ধ্যায় ছেলে আবরার আহামেদকে সঙ্গে সালাহউদ্দিন সিআইপি প্রধানমন্ত্রীর সরকারী বাস ভবন “গণ ভবন” উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাত করেন। ওইসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি হতে সদ্য ইলেক্টিকেল ইঞ্জিরিয়ারিং এবং বিজনেস এর উপর সর্বোচ্চ ডিগ্রীধারী আবরারের ফলাফল জানতে চান।
আবরার তাঁর সাফল্যজনক ফলাফল প্রধানমন্ত্রীকে অবহিত করলে এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ সন্তোষ্ট হন, বলেন- “তোমাদের মতো ছেলেরা ভালো ফলাফল অর্জন করে উচ্চ শিক্ষিতরাই দেশে- বিদেশে সর্বক্ষেত্রে যোগ্যতার দৃষ্টান্ত স্থাপন করবে। এভাবে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করবে। এ ধরণের অর্জন একদিন দেশের জন্য সম্মান বয়ে আনবে বলে আমার দৃঢ় বিশ^াস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় সিআইপি সালাহউদ্দিনের ছেলে আবরারকে উপদেশ দিয়ে বলেন, আগামীর পথে এগিয়ে যেতে হবে। সেইজন্য বেশি বেশি লেখাপড়া করতে হবে। ভালো ফলাফল অর্জন করতে হবে। তিনি উদাহারণ দিয়ে বলেন, দ্রুত পরিবর্তণশীল এ বিশ্বে প্রাকৃতিক নিয়মেই আমাদের একটি প্রজন্মের বয়স এবং কর্ম ক্ষমতা আস্তে আস্তে ফুরিয়ে আসতে শুরু করায়, ভবিষ্যতের সম্ভাব্য শূণ্যতা তোমাদেরই পূরণ করতে হবে। ইঞ্জিনিয়ার আবরার আহামেদ সম্প্রতি একটি আন্তর্জাতিক পরামর্শক সংস্থায় “পরামর্শক” হিসেবে চাকুরী লাভ করেছেন এবং সেখানে যোগদানের উদ্দেশ্যে গত ২১ মে বাংলাদেশ ত্যাগ করেছেন। তিনি তাঁর ভবিষ্যত সফলতায় সর্ব মহলের দোয়া প্রার্থী।