সাবরাং মুন্ডার ডেইল ঘাট এলাকা হতে ১লাখ ৩৩হাজার ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে সাবরাং মুন্ডার ডেইল ঘাট হতে ১লাখ ৩৩হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।

সুত্র জানায়, ১০নভেম্বর (বুধবার) ভোররাত পৌনে ৪টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল সাগর উপকূলে ঘাট দিয়ে ২জন ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে রাস্তা পার হতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা প্লাস্টিকের বস্তা ২টি ফেলে দিয়ে দ্রæত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় বস্তা ২টি উদ্ধার করে কোস্টগার্ড ষ্টেশনে নিয়ে গণনা করে ১লাখ ৩৩হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ (বিএন) খন্দকার মুনিফ তকি জানান,জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###