সাবরাং ট্যুরিজ্যম পার্ক-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সামী জাবেদ :
সাবরাং ট্যুরিজ্যম পার্ক-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প
“উন্নয়নে এগিয়ে” এ প্রতিপাদ্যে ১৮ থেকে ২২ ফেব্রুয়ারী কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ট্যুরিজ্যম পার্ক-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প।

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি আগামীকাল বিকেলে সপ্তাহব্যাপী সাবরাং ট্যুরিজ্যম পার্ক-এ অনুষ্ঠিত এই ক্যাম্পের উদ্বোধন করার কথা রয়েছে এবং এতে বাংলাদেশ ছাড়া যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলংকা, নেপালসহ বিভিন্ন দেশের প্রায় দুই হাজার আটশোর অধিক স্কাউট, রোভার স্কাউট অংশগ্রহণ করবে।
86371462 185399402732070 733696515712745472 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
আজ (সোমবার) দুপুরে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন। অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটের নির্বাহী পরিচালক আরশাদুল মোকাদ্দিস,উপ-জাতীয় কমিশনার ও মিডিয়া কমিটির প্রধান আরিফুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক তপন কান্তি শর্মাসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্কাউট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।