সাবরাং উপকূলে মোটর সাইকেলযোগে ইয়াবা পাচার ; ফেলে যাওয়া ৫১হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের সাবরাং উপকূলে গভীর রাতে মোটর সাইকেলযোগে ইয়াবা পাচারের সময় কোস্টগার্ডের ধাওয়া খেয়ে ফেলে যাওয়া ৫১হাজার ৮শ পিস ইয়াবার চালান জব্দ করা হয়েছে।
সুত্র জানায়, ২৭মে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের স্টেশন কমান্ডার টেকনাফ, লেঃ কমান্ডার এম মিরাজুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে সাবরাং মেরিন ড্রাইভ জিরো পয়েন্ট এলাকায় অভিযানে যায়। হঠাৎ সন্দেহজনক একজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে দাড়ানোর জন্য টর্চলাইটের আলো এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। সে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মেরিন ড্রাইভের পাশে সরু রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বস্তাটি পড়ে যায়। তখন বস্তাটি উদ্ধার করে ৫১হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক জানান,জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###