সাবরাংয়ে সুপারী বাগানে পাওয়া গেল ১০ হাজার ইয়াবা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম : টেকনাফের সাবরাংয়ে একটি সুপারী বাগানে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা পরিত্যক্ত উদ্ধার করেছে।
এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির সুবেদার লাল মিয়ার নেতৃত্বে মুন্ডার ডেইল তিন রাস্তার মাথা এলাকায় একটি সুপারী বাগান হতে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।