সাংবাদিক নিবন্ধন নীতিমালার দাবি বিবেচনাযোগ্য : অধ্যাপক আরেফিন সিদ্দিক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সাংবাদিক নিবন্ধন নীতিমালার যে দাবি উঠেছে তা দাবিটি বাস্তবতার প্রেক্ষাপটে বিবেচনাযোগ্য বলে মনে করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, গণমাধ্যমের কার্যক্রম শৃঙ্খলার মধ্যে রাখার জন্য সাংবাদিক নিবন্ধন করা দরকার আছে। এই নিবন্ধনের জন্য আইন লাগবে এবং আইনের বাস্তবায়ন করতে হবে। একটা গাড়ি থাকলেই যেখানে লাইসেন্স করতে হয়, সেখানে একজন সাংবাদিকের কোনো নিবন্ধন থাকবে না এটা কাম্য নয়। নিবন্ধন থাকাটা জরুরি। সাংবাদিক মহল সাংবাদিকদের নিবন্ধনের জন্য যে দাবি তুলেছে এই দাবি নিয়ে আলোচনা করা উচিত বলে তিনি মনে করেন।

আমাদের নতুন সময়ের সাথে আলাপকালে তিনি বলেন, সাংবাদিক নিবন্ধন নীতিমালা হলে গণমাধ্যমের সুনাম অক্ষুণœ রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। স্বাধীন সংবাদ মধ্যমের স্বাধীনতা এবং মর্যাদা ক্ষুন্ন হোক এটা আমরা কখনোই কামনা করি না। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্যই সাংবাদিকদের একটা আইনি কাঠামোর মধ্যে থাকা দরকার। একজন সাংবাদিক সংবাদ মাধ্যমে কাজ শুরু করে সাংবাদিকতা করছে নাকি অপসাংবাদিকতা করছে সেটা দেখভালের ব্যবস্থা থাকা ভালো। যদি কেউ সাংবাদিকতার নামে অপসংবাদিকতা করে তাহলে তাকে নিয়ন্ত্রনোর মধ্যে আনতে হবে। এজন্যই সাংবাদিক নিবন্ধনটা প্রয়োজনীয়।

এক প্রশ্নের তিনি বলেন, সাংবাদিক নিবন্ধন নীতিমালা হলে সংবাদ মাধ্যমের সার্বিক কার্যক্রমের ওপর ইতিবাচক ভূমিকা রাখবে। গণমাধ্যমের গতিশীলতা ও সুনাম অক্ষুন্ন রাখবে।