প্রেস বিজ্ঞপ্তি॥
বর্তমান আওয়ীমীলীগ অবৈধ সরকারের রোষানল থেকে রেহাই পাচ্ছেনা জাতির বিবেক সাংবাদিকও। গত ৪ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানারে ময়লা লাগিয়ে দেওয়ার মিথ্যা অভিযোগ এনে টেকনাফ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রবীন সাংবাদিক তাহের নঈম ও হোয়াইক্যং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী ফিরোজসহ বিএনপি ও অঙ্গগসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি জাফর আলম,পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ,সাংগঠনিক সম্পাদক রাশেদুল করিম মার্কিন,পৌর বিএনপির সিঃ সহ-সভাপতি আক্তার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক রেজাউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বারসহ উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা এক যৌথ বিবৃতিতে বলেন, ২৫ আগস্ট মিয়ানমারে সংঘটিত সহিংস ঘটনার জেরধরে হোয়াইক্যং ঊনছিপ্রাংয়ে গড়ে উঠা রোহিঙ্গা ক্যা¤প মনিটরিং ও ত্রাণ বিতরণের জন্য স্থানীয় আওয়ামীলীগ সাংবাদিক তাহের নঈমের মালিকাধীন ৩টি কক্ষ ভাড়া নেয়। ওই ত্রাণ ও মনিটরিং সেলের একটি কক্ষে বেশ কিছুদিন ধরে কিছু লোকের অসমাজিক কার্যকলাপ দেখতে পাওয়ায় সাংবাদিক তাহের নঈম তাতে বাঁধা দেয়। ফলে প্রতিহিংসা পরায়ন হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গত ৪ নভেম্বর তাকে আটক করে এবং পরে বিএনপি ও অঙ্গগসংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি এবং বিএনপির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে আনিত অভিযোগসহ মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি।
সংবাদ প্রেরক
জাফর আলম
সভাপতি
টেকনাফ উপজেলা বিএনপি
০১৮১৭৭৫৬১০৬।###
সাংবাদিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতকর্মীদের জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করায় টেকনাফ উপজেলা যুবদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ
প্রেস বিজ্ঞপ্তি॥
গত ৪ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানারে ময়লা লাগিয়ে দেওয়ার মিথ্যা অভিযোগ এনে সাংবাদিক তাহের নঈমসহ বিএনপি ও অঙ্গগসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় টেকনাফ উপজেলা যুবদলের পক্ষ থেকে এডভোকেট হাসান ছিদ্দিকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ । এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান আওয়ীমীলীগ সরকারের রোষানল থেকে রেহাই পাচ্ছেনা জাতির বিবেক সাংবাদিকও। গত ২৫ আগস্ট মিয়ানমারে সংঘটিত সহিংস ঘটনার জেরধরে হোয়াইক্যং ঊনছিপ্রাংয়ে গড়ে উঠা রোহিঙ্গা ক্যা¤প মনিটরিং ও ত্রাণ বিতরণের জন্য স্থানীয় আওয়ামীলীগ সাংবাদিক তাহের নঈমের মালিকাধীন ৩টি কক্ষ ভাড়া নেয়। ওই ত্রাণ ও মনিটরিং সেলের একটি কক্ষে বেশ কিছুদিন ধরে কিছু লোকের অসমাজিক কার্যকলাপ দেখতে পাওয়ায় প্রবীন সাংবাদিক তাহের নঈম তাতে বাঁধা দেয়। ফলে প্রতিহিংসা পরায়ন হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গত ৪ নভেম্বর তাকে আটক করে এবং পরে বিএনপি ও অঙ্গগসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি এবং বিএনপির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য মূলক ও ভিত্তিহীন মিথ্যা অভিযোগসহ মিথ্যা মামলা প্রত্যাহার এবং সেই সাথে মামলাটি পুণঃতদন্ত পূর্বক প্রকৃত সত্য উন্মোচনের জোর দাবি জানাচ্ছি।
এডঃ হাসান ছিদ্দিকী
আহাবায়ক
টেকনাফ উপজেলা যুবদল
