সভাপতি পদে নির্বাচিত হামজালালকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ উপজেলা রেন্ট-এ-কার নোহা মাইক্রো মালিক সমবায় সমিতির (রেজিঃ ২২২৫) নির্বাচন ১৬ সেপ্টম্বর সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি টেকনাফ রেন্ট-এ-কার নোহা মাইক্রো মালিক সমবায় সমিতি লিঃ ও উপজেলা সমবায় অফিসার মোঃ নজরুল ইসলামের স্বাক্ষরিত প্রাপ্ত ভোটের ফলাফল বিবরণী অনুযায়ী সমিতির সদস্যদের প্রত্যেক্ষ ভোটে এম এ হামজালাল (চেয়ার) প্রতীক পদে ৬১ ভোট পেয়ে (১ম স্থান) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী ফরিদ আলম আনারস প্রতীকে ৪৬ ভোট পেয়ে ২য় স্থান অধিকার করেছেন। এম এ হামজালাল সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ভাগিনা রবিউল আলম। তার বিরুদ্ধে প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্র ও অপ-প্রচার চালিয়ে বিজয়কে ঠেকাতে পারেনি। এব্যাপারে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এম এ হামজালাল বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হওয়ায় ভোটারসহ সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া নব নির্বাচিত সকল কর্মকর্তাকে তিনি অভিনন্দন জানান।

9127ED76 42A5 4C10 9403 1B2D89D7D81C TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

​শুভেচ্ছান্তে
​রবিউল আলম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছা্ত্র