সাদিকা আক্তার : সংসার সুখের হয় রমণীর গুণে। এ কথা সবারই জানান! তবে সংসার সুখের হয় তখনই যখন নারী ও পুরুষ দুজনের বোঝাপড়া ভালো থাকে। আর তাইতো এই প্রবাদের সঙ্গে যুক্ত হয়েছে গুণবাণপতি যদি থাকে তার সঙ্গে!
বিয়ের পর নারী পুরুষ উভয়ের জীবনে পরিবর্তন আসে। তবে নারীদের ক্ষেত্রে বদল আসে বিস্তর। সংসারকে সুখী করে তুলতে স্বামী-স্ত্রী দু’জনেরই কিছু গুণাগুণ ও বৈশিষ্ট্য থাকা দরকার! জেনে নিন সংসার সুখের করতে কি করবেন আর করবেন না-
> দু’জনের মধ্যে ভালো বোঝাপড়া গড়ে তুলুন। একে অপরকে ভালোভাবে বুঝতে চেষ্টা করুন।
> হাজারো ব্যস্ততায় একে অপরের জন্য সময় বের করে নিন।
> একে অন্যের পছন্দকে প্রাধান্য দিন।
> পরস্পরের কাছে স্বচ্ছ থাকুন, কাঁচের মতো। কোনো সমস্যা থাকলে তৃতীয় ব্যক্তি নয়, নিজেরাই সমঝোতায় পৌঁছান।
> গৃহস্থালির কাজকর্মগুলোকে সমান ভাগে ভাগ করে নিন। একে অপরের কাজে সহযোগিতা করুন। কারণ পারস্পরিক সহযোগিতা দু’জনের সম্পর্ক গাঢ় করে।
> আর্থিক সামর্থ্য অনুযায়ী সংসার পরিচালনা করুন। তার থেকে কিছু অংশ সঞ্চয় করুন।
> কারো কোনো ভুল হলে সেটা শীঘ্রই স্বীকার করে নেয়া। সেইসঙ্গে পরস্পরকে ভুল ভাঙাতে সহায়তা করা।
> খারাপ কাজের সমালোচনা কম করে ভালো কাজের প্রশংসা বেশি করুন।
> স্বার্থপরের মতো শুধু নিজের পরিবার নয়, উভয়ের পরিবারের ভালো মন্দে খোঁজ খবর রাখুন। বিপদে- আপদে সমানভাবে পাশে দাঁড়ানো উভয়েরই একান্ত কর্তব্য।
