সংযুক্ত আরব আমিরাতে ইন্টার ন্যাশনাল ডিফেন্স এক্সিভিশনে অংশ নিতে নৌবাহিনী যুদ্ধজাহাজ ধলেশ্বরীর মোংলা বন্দর ত্যাগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বিশেষ প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য International Defence Exhibition (IDEX-2019) এ অংশ নিতে নৌবাহিনী যুদ্ধজাহাজ ধলেশ¡রী আজ বৃহস্পতিবার (২৪-০১-২০১৯) মোংলা নৌঘাঁটি ত্যাগ করে।

এ সময় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর এস এম মনিরুজ্জামান, (সি), এনসিসি, পিএসসি, বিএন প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এছাড়া অন্যান্যদের মধ্যে নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ, জাহাজে গমণকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহাজটি আগামী ১৩ হতে ২১ ফেব্রæয়ারি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওউঊঢ-২০১৯ এর অত্যাধুনিক নৌ সমরাস্ত্র প্রদর্শনী ও আন্তর্জাতিক কনফারেন্সসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে। ১৮২ জন নৌসদস্য নিয়ে মহড়ার উদ্দেশ্যে যাত্রা করা বানৌজা ধলেশ্বরীর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন এম মহব্বত আলী। উক্ত মহড়ায় বাংলাদেশসহ বিশে¡র ১৩টি দেশের নৌবাহিনীর জাহাজ, বিশ¡খ্যাত ১১০০টি নৌ সমরাস্ত্র কোম্পানী, নৌ পর্যবেক্ষক ও নৌ সমর বিশারদসহ প্রায় একলক্ষ দর্শনার্থী অংশগ্রহণ করবেন। জাহাজটির এ মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে সামরিক সু-সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত মহড়া শেষে জাহাজটি আগামী ১৩ মার্চ ২০১৯ তারিখে দেশে প্রত্যাবর্তন করবে বলে আশা করা যায়।